বোলপুরে এসে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - The News Lion

বোলপুরে এসে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ




দি নিউজ লায়ন ;   বোলপুরে এসে পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হ্যালিপ্যাডে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে নিয়ে সটান চলে যান বিশ্বভারতীর রবীন্দ্রভবনে। রবীন্দ্র ভবন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের  বাসভবন, আম্র কুঞ্জ, ছাতিমতলা, কাঁচঘর মন্দির, বাংলাদেশ ভবন, সবকিছু ঘুরে দেখেন। 


বিশ্বভারতী সূত্রে খবর অমিত শাহের সাথে ছিলেন বেশকিছু আশ্রমিক। এর মাঝে অমিত শাহ  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সঙ্গে কিছুক্ষণ একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে শ্যামবাটিতে চলে আসেন বাউল বাসুদেব দাসের বাড়িতে দুপুরের খাবার খেতে। মন্ত্রী অমিত শাহ তার বাড়িতে খেতে আসছেন তাই তিনি অত্যন্ত আপ্লুত৷ বাউল বাসুদেব দাস জানিয়েছেন, প্রথমে বাড়িতে থাকা শিব মন্দিরে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূজা দেবেন।


 ইতিমধ্যে পুজোর জন্য বেলপাতা, গরুর দুধ, গঙ্গাজল সবকিছুর আয়োজন করা হয়েছে। দুপুরের খাবারে থাকছে সাবেকি বাঙালিয়ানা, ভাত, মুগের ডাল,পটল, বেগুন ভাজা,পোস্তোর বড়া,আলু পোস্তো, সব সবজির তরকারি,চাটনি,পাঁপড়,নলেনগুড়ের মিষ্টি, মুখসুদ্ধি। দুপুরের খাওয়ার পর্ব মিটিগেলে অমিত শাহের জন্য বাউল গান গাইবেন বাউল বাসুদেব দাস। এরপর তিনি চলে যাবেন একটি বেসরকারী হোটেলে বিশ্রাম নিতে।


 বিকেলে একটি শোভাযএায় অংশ নেবেন অমিত শাহ। বোলপুর ডাকবাংলো ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রা টি শেষ হবে বোলপুর চৌরাস্তা মোড়ে। সেখানে একটা পতসভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.